1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

হোমনায় মসজিদে দুধর্ষ চুরি; মুসল্লিদের ক্ষোভ

শাহ আলম জাহাঙ্গীর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ডের একটি মসজিদ থেকে একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে হোমনা পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। মসজিদের মুসল্লিরা জানায়, চোরেরা মসজিদের গেইটের তালা কেটে প্রবেশ করে। একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে। মসজিদের ইমাম মুফতি সাঈদুর রহমান জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতর অন্ধকার সব মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ দিলে লাইট না জ্বললে চুরির বিষয়টি বুঝতে পারি। ফোনে সভাপতি সহ মুসল্লিদেরকে অবহিত করি। মসজিদের সভাপতি ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার জানান, ফজর নামাজের াযানের সময় ইমাম সাহেব ঘটনা জাইলে মসজিদে এসে দেখি ৩ টি তালা ভাঙ্গা,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মাইকের মেশিন, ব্যাটারী,আইটিএসের মেশিন ও ব্যাটারী,সোলারের ২ টি ব্যাটারী ও দুটি সাউন্ড বক্স চুরি হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ করি। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে মসজিদটি পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com