1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

বানারীপাড়া থানায় ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার

সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত ১৪ মে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।বানারীপাড়া থানাধীন জিআর মামলা নং ৪৭/২৪ এ উপজেলার দিদিহার গ্রাম থেকে মাজেদ সরদারের ছেলে রুহুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি যে মামলায় আসামি হয়েছেন সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে রুহুল সরদারকে পূর্ব শত্রুতার জেরে তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো।এছাড়াও ওই একই মামলায় দিদিহার গ্রামের মৃত তাজেলের ছেলে মো আঃ রবকেও পুলিশ আটক করেছে।  অন্যান্য গ্রেফতারকৃত আসামিরা হলেন সদর ইউনিয়নের কুন্দিহার গ্রামের হারুন -অর -রশীদের স্ত্রী সাজেদা পারভিন।তিনি সিআর ৫২৪/২৪ মামলায় আটক হয়েছেন।তাছাড়াও ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের ছেলে তাওহিদুল ইসলাম রুবেলকে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসাবশত  রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি ডাকাতি মামলায় আসামি করা হয়েছিলো।সে মাললার ওয়ারেন্টে তাকে বানারীপাড়া থানা পুলিশ নিজ বাড়ি থেকে আটক করেছে।এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরো ৪ টি মামলা রয়েছে। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান যে, বানারীপাড়া থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।এছাড়াও তিনি জানান যারা অপরাধচক্রের সাথে জড়িত ও যেসব আসামি পলাতক রয়েছেন তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com