1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেলসহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেল সহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর তেলের পাম্পে ১১ মে’২০২৫ইং রোববার দুপুর ২ টার দিকে ভুক্তভোগী সুপারী ব্যবসায়ী জাহিদুল হক বাজাজ বক্সার গাড়িতে তেল নিতে গেলে ওই এলাকার আজিজুল গং কর্তৃক ছিনতাই এর শিকার হয়। এসময় জাহিদুল হকের সাথে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় আজিজুল গং। ঘটনার পর জাহিদুল স্থানীয় লোকজন নিয়ে মোটরসাইকেল উদ্ধার করলেও টাকা উদ্ধার করতে পারেনি। ওই রাতে ভুক্তভোগী জাহিদুল হক কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করেন। কিন্তু পুলিশ প্রশাসন কর্তৃক এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীগণ। এ নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয় সকলেই। উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা গেছে এই ছিনতাইয়ের সাথে জড়িত আজিজুল গং ফ্যাসিস্টদের দোসর, এর আগেও তারা এ ধরনের অনেক কর্মকাণ্ড করেছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com