সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদরে বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে জবাই ও কুপিয়ে খুন করা হয়েছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪২), ছোট ছেলে বিকাশ সরকার (২৮) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহত স্বর্ণা রানী সরকারের বড় ছেলে প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। আত্মীয়-স্বজনেরা দুইদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়।