1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন রায়গঞ্জে “খোলা বার্তা”র ১ম বর্ষপূর্তি উদযাপন সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিলেন বিএনপি নেতাকর্মীরা বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
গত ২১ মে রাঙামাটির বাঘাইছড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ-জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন, রাঙামাটি জেলার সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহার সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে দোকানপাট  ও সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশা লাঘবে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
জনাব দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, “গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকে। তারেক রহমানের নির্দেশে আমরা আজ বাঘাইছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাইবোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই সরকারও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
দলের পক্ষ থেকে নেতা কর্মীরা আরো জানান;এই ভয়াবহ অগ্নিকাণ্ড অসংখ্য পরিবারকে পথে বসিয়েছে। আমরা তাদের কষ্ট অনুধাবন করি এবং তাদের ঘুরে দাঁড়ানোর সংগ্রামে বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।
আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। আমরা আশা করি, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরাও এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসবেন।
উপস্থিত নেতাকর্মীরা আরো জানান, বিএনপির এই ত্রাণ বিতরণ কার্যক্রম ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাদের এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com