1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন

Papai Roy
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদী থানায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । এ ঘটনায় শিশুটির অভিভাবক থানায় অভিযোগের পাঁচ ঘণ্টার ব্যবধানে শিশুটিকে উদ্ধার ও জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) মাধবদী থানায় দায়ের হওয়ার পর অভিযান চালায় পুলিশ এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। অপহরণ হওয়া শিশুটির নাম তানিশা তাসনিম (৪)। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া এলাকার কাউছার মিয়ার মেয়ে। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একই দিন সাড়ে ৭ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার উত্তর আজীবপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আজ সকালে অপহরণ করে নিয় ১০ টার দিকে অপহরণ করে নিয়ে যায় এবং দুপুর ২ টার দিকে বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে ৫ ঘন্টার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ আফছার (২৮) ও ফাতেমা ওরফে ফারজানা (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা দুজনেই চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পূর্ব কালুচো এলাকার বাসিন্দা। তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবির কাজে ব্যবহৃত একটি লাল-কালো রঙের বাটন মোবাইল জব্দ করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ” মামলা দায়ের করার ৫ ঘন্টার মধ্যে আমরা মেয়েটিকে অক্ষত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com