1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের দুই নেতা সহ আটজন গ্রেফতার

হাসান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযান (ডেভিলহ্যান্ট) পরিচালনা করে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন (৪৫), ও মোঃ জরিফ উদ্দিন (৬০) সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২৫ মে) রাতভর পুলিশের বিশেষ অভিযান (ডেভিলহ্যান্ট) পরিচালনা করে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা বাজার ও বোয়ালদাড় বাজার এলাকা থেকে ওয়ার্ড আ’লীগের দুই নেতা সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মোজাফফর রহমান ও একই ইউনিয়নের বানিয়াল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মোঃ জরিফ উদ্দিন।
গ্রেফতারকৃত মোজাফফর রহমান বোয়ালদাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও মোঃ জরিফ উদ্দিন একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বলে জানায় পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন জানান, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে হাকিমপুর সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আমার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের চৌকস একটি দল উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা ও বোয়ালদাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে সু-নিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে দুই জন ওয়ার্ড আ’লীগের সভাপতি ও এজাহার নামীয় সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com