1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে সিনজু বালা নামের (৫৪) এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া রাজভিটা ঘাটে টাঙ্গন নদী থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিনজু বালা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোবারকপুর পূর্ব পাড়ার মৃত মজেনন্দের স্ত্রী । মৃত সিনজু বালার ছেলে সমুন জানায়, আমার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলো। সে গত শুক্রবার বাড়ী থেকে বের হয়ে যায়। অনেক খুঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে আমরা জানতে পারি টাঙ্গন নদীতে আমার মায়ের লাশ ভেসে আছে। স্থানীয়রা জানায়, রাজভিটার ঘাট থেকে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হাটপাড়া রাজভিটা ঘাট থেকে লাশটি উদ্ধার করেছি। থানায় ইউ ডি মামলা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com