1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই: ভাইরাল ভিডিও, মামলা দায়ের

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে দিনদুপুরে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক আবদুল্লাহ (মতিঝিলের একটি রেস্তোরাঁর কর্মী) বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী চাপাতি বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আশপাশের কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তীতে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আবদুল্লাহ ঝুঁকি নিয়ে মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপাতে থাকে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা আবদুল্লাহর ১০ হাজার টাকা দামের মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনার দিন তিনি কুমিল্লায় তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। প্রথমে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না এলেও, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হাতিরঝিল থানা পুলিশ উদ্যোগী হয়ে ভুক্তভোগী আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে এবং তাকে আইনি ব্যবস্থা নিতে উৎসাহিত করে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, গতকাল রাতে ভুক্তভোগী আবদুল্লাহ তিন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ওসি রাজু আরও বলেন, “ভিডিওটি আমরাও দেখেছি। ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে ঘটলেও ভুক্তভোগী প্রথমে পুলিশকে অবহিত করেননি। তবে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা উদ্যোগী হয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে আইনি ব্যবস্থা নিতে বলি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com