1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সহ মাদকদ্রব্য জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ মাদকদ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের একটি দল বামন্দী এলাকায় সেন্টুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। আটককালে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত সেন্টু (৪০) মেহেরপুর জেলার গাংনী  উপজেলার বামন্দী চেরাকী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
অভিযানটি সফলভাবে  পরিচালনা করেন মেহেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বি। অভিযান শেষে সেন্টুকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com