1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ডেভিল হান্ট অভিযানে চট্টগ্রামের কর্ণফুলীর ডা. মুজিব গ্রেপ্তার

আকিব হুমায়ুন জয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ডা. মীর মুজিবুর রহমান (৫৪) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিকে শিকলবাহা মাষ্টারহাট বাজারের একটি দোকান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ডা. মুজিব শিকলবাহা এলাকার এহসান আলী মাষ্টার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের ঘটনার পর কর্ণফুলীতে নতুন করে কোনো মামলা হয়নি, থানা ভাঙচুরও ঘটেনি। তবে মইজ্জারটেক চেকপোস্টে গাড়ি পোড়ানো ও পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের অনেকেই মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন না, কিন্তু পদধারী হওয়ায় পুলিশের তালিকায় পড়ে যান। পুলিশ জানিয়েছে, বড় নেতারা ধরা না পড়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com