1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ঝিনাইদহের কালীগঞ্জে লাটির আঘাতে বৃদ্ধের মৃত্যু

মোঃ তৌফিকুর রহমান রাজন
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। এ সময় মাঠেই নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com