1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

জয়পুরহাটে ভর্তি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ এবং ফ্রি বাইক সার্ভিস সেবা দিয়েছে ছাত্রশিবির

মোস্তাকিম বিল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে
ভর্তি পরীক্ষা দিতে আসা সাধারণ শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা, ফ্রি বাইক সার্ভিস, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়পুরহাট সরকারি কলেজ শাখা।
শনিবার (৩১ মে) জয়পুরহাট সরকারি কলেজ গেইটের সামনে স্থাপিত শহীদ আবু সাইদ সেবা বুথের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি তারেক হোসেন বলেন, “শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য হলো—আল্লাহ প্রদত্ত এবং রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের ভিশন হলো—সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
জয়পুরহাট সরকারি কলেজ শাখার সভাপতি পিয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। আজকের বুথ থেকে পরীক্ষার্থীদের তথ্যসেবা প্রদান, মোবাইল ও ব্যাগ সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার সিট খুঁজে দেওয়ার সহায়তা, কেউ ভুল কেন্দ্রে গেলে তাকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি বাইক সার্ভিস, খাবার স্যালাইন ও পানির বোতল সরবরাহ করা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।”
এই সেবামূলক উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com