1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ সদস্যর মর্মান্তিক মৃত্যু

Delwar Mahmud
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে বিরামহীন বৃষ্টিতে টিলা ধসে ঘুমন্ত  একই পরিবারের ৪ সদস্যর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) গভীর রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো.রিয়াজ উদ্দিন (৫৫), রিয়াজ উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

জানা যায়, শনিবার রাতে একই পরিবারের সবাই ঘুুমন্ত অবস্থায় ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে টিলা ধ্বসে রিয়াজ উদ্দিনের বসতঘরের উপরে পড়ে। এসময় ঘুমিয়ে থাকা একই পরিবারের ৪ জন মাটির নিচে চাপা পড়েন। লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান  ফায়ারসার্ভিসকে খবর দিলে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন,’সকাল ৮ টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়। মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com