1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

গোপালগঞ্জের কোটালিপাড়ার নদীতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ

রিপন বালা
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রামশীলের নদীতে ৭০ বছরের এক বৃদ্ধের বস্তাবন্দি লাশের দেখা মিলে। ০১ জুন রবিবার সকাল আনুমানিক ১০ টার সময়ে রামশীল সুইচ গেটের পাশে নদীতে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা কোটালিপাড়া থানায় বিষয়টি জানায়।কোটালিপাড়া থানার পুলিশ প্রশাসন এসে লাশটি পানি থেকে উদ্ধার করে। জানাগেছে, মৃতব্যক্তির বাড়ি কোটালিপাড়া উপজেলার নৈয়ারবাড়ি এলাকায়। মৃত ব্যাক্তির নাম বুদ্ধিমন্ত সরকার (৭০)। মৃতব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মৃতব্যক্তির বাড়ি নৈয়ারবাড়ীর একটি মন্দিরে পূজারী হিসেবে কাজ করত।কোনো এক শত্রুতার কারনে তাকে কেউ মেরে পা কেটে বস্তাবন্দি করে পানিতে ভাসিয়ে দেয়।অনেক খোজাখুজির পর তিনদিন পরে রামশীলের নদীতে তার লাশ পাওয়া যায়। মৃতব্যক্তির পরিবারের লোকজন প্রশাসনের কাছে এমন নির্মম হত্যকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে খুজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছে। এ বিষয়ে কোটালিপাড়া থানার পুলিশ প্রসাশন জানিয়েছে, যে বা যারা এই নির্মম হত্যা করে করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com