1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করলেন সেনাবাহিনীর সৈনিক সৌরভ

গোলাম রাব্বানী
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৮৩ বার পড়া হয়েছে
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে রোববার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন।
রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন। পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন। এ ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয়। ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই।
এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানশেডের জানালা খোলা অবস্থায় দেখতে পান। ওই জানালা দিয়ে ইউনিফর্ম, বুট পরাবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ সময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com