1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সান্তাহারে বাসযাত্রীর ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ফরিদ হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ রবিবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার পৌর শহরের হবীর মোড় নামক স্থানে শাহ ফতেহ আলী একটি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ঢাকা হতে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা ফরিদ হোসেনকে আটক ও তল্লাশি করা কালে তার একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com