1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

যশোর পিবিআইর জালে ধর্মতলার হৃদয় গ্রেপ্তার

দেলোয়ার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফেসবুকে ‘অনলাইন লোন সার্ভিস’ পেজে লোন দেওয়ার ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের আরেক সদস্য হৃদয় হাওলাদারকে (২৭) গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।

পিবিআই সূত্রে জানা যায়,অনলাইন ও স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রতারণার বিষয়টি পুলিশ সুপার, পিবিআই যশোরের নজরে এলে অনুসন্ধান শুরু করে পিবিআই’র। তদন্তে গত ২৫ মে প্রতারক সৈয়দ আলী আফতাব রিজভী (২১) ও সাইফুলকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে রাতেই যশোর শহরের ধর্মতলা যাত্রীছাউনি এলাকা থেকে হৃদয় হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে হৃদয় জানায়,তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, যারা ফেসবুকে লোনের অফার দিয়ে সরল মানুষদের ফাঁদে ফেলে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
গ্রেপ্তারকৃত হৃদয় হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে রয়েছে বলে জানিয়েছেন পিবিআই যশোরের পক্ষ থেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com