1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর উপজেলার এক ব্যবসায়ী ব্যবসায়ী নিহত

মোঃ রুবেল
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দেবিগঞ্জ-ভাউলাগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৈয়দপুর উপজেলার বাসিন্দা আফরোজ নামের এক লোক নিহত হন। তিনি সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকার জনাব ফিরোজ হোসেনের ছেলে। আফরোজ দীর্ঘদিন যাবত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে দ্বিতীয় তলায় মোবাইল শোরুমের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
গতকাল ০১ জুন রোজ রবিবার আনুমানিক রাত ৯ ঘটিকার সময় সৈয়দপুরে ফেরার পথে দেবিগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের তিস্তা পাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা গরু বোঝায় ট্রাকের সাথে আফরোজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী আফরোজ এবং তার সঙ্গে থাকা মোজাম্মেল গুরুতর আহত হলে তাদেরকে সৈয়দপুর ১০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক আফরোজকে মৃত ঘোষণা করেন এবং মোজাম্মেলকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেলে প্রেরণ করতে বলেন। আহত মোজাম্মেলের বাসা শহরের পুরাতন বাবু পাড়ায়।
আফরোজের এভাবে অকাল মৃত্যুতে এলাকায় এবং তার পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com