1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

পিরোজপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ ০১ মাদক কারবারি গ্রেফতার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা সহ শাহীন হাওলাদার (৩৬) নামে ০১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০২জুন) রাত ৮.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোরের হাওলা নামক স্থানের তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৩৭৪ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সঙ্গীয় ফোর্স সহ মাদক কারবারী শাহীন হাওলাদার কে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা নামক স্থান থেকে ২৩৭৪ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদার এর পুত্র। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছে। সোমবার রাতে তাকে ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক প্রতি পিস ৪০০ টাকা হারে ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান,শাহিন হাওলাদার নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com