1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

বেরোবিতে কবি হেয়াত মামুদ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) একাডেমিক ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) এর সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সকালে পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জানান, শ্রেণীকক্ষ সংকট দূর করে একাডেমিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ভবনটি চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। তিনি বলেন, “শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে একটি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।”
এ সময় উপাচার্য আরো জানান, ভবন-১ এর ন্যায় ভবন-২ এরও ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পারভেজ কনস্ট্রাকশন লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com