1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

শ্রীপুরে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ফরহাদ মৃধা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় অবস্থিত জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিক ও পুলিশ।

জানা যায়, সোমবার (২ জুন) রাত সাড়ে ৭টার দিকে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন মো. জাকির হোসেন (৩০)। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নেত্রকোণার বারহাট্রা উপজেলার বাসিন্দা এবং ওই কারখানার শ্রমিক ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, জাকির ছুটি চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন। অন্যদিকে, কারখানার এজিএম জুবায়ের বাসার দাবি করেছেন, জাকির পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত ছিলেন এবং সে কারণেই তিনি আত্মহত্যা করেন।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশের একটি সাঁজোয়া যান ভাঙচুর করেন।

এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেন। বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং কারখানার ভেতরে বিপুল সংখ্যক শ্রমিক জড়ো ছিলেন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com