1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

চিলিকে বিধ্বস্ত করে চূড়ান্তপর্বে আর্জেন্টিনা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে
প্রাক-অলিম্পিক বাছাইয়ে চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই ৪ দলের চূড়ান্ত পর্বে উঠল হাভিয়ের মাশ্চেরানোর দল।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, দুই দলের জন্যই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তবে তাতে একপেশে এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক থিয়াগো আলমাদা করেছেন ২ গোল। সহায়তা করেছেন ১ গোলে। নতুন মেসি হিসেবে খ্যাতি পাওয়া ক্লদিও এচেভেরি গোল-অ্যাসিস্ট না পেলেও নিজের জাত চিনিয়েছেন পুরোটা সময়।
চিলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেলেও প্রথমার্ধ খুব একটা ভাল যায়নি আর্জেন্টাইন যুবাদের। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। রিবাউন্ড থেকে আসা বলে বল জালে জড়ান আর্জেন্টাইন নাম্বার টেন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আলমাদা। এরপর তৃতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। সান্তিয়াগো ক্যাস্ট্রো নাম লেখান স্কোরশিটে। ৬১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৭৯ মিনিটে ফাকুন্দো কুইরোজ আর অতিরিক্ত সময়ে লুসিয়ানো গুন্দো গোল করে আর্জেন্টিনাকে এনে দেন বাছাইপর্বের টিকিট। এই জয়ের পর নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল আলবিসেলেস্তেরা। সেখানে আরও তিন ম্যাচ খেলতে হবে। তাতেই নির্ধারিত হবে কারা যাবে প্যারিসের অলিম্পিকে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com