1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহেনদ্র গাড়িতে থাকা মাদারীপুর জেলার পাঁচজন নিহত আহত দুই জন

মোঃ আমজাদ হোসেন মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতরা মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিলেন। উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে ৪জুন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভাঙ্গা ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান। ওসি জানান, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহন নামের একটি বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা তিনচাকার যান মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মাহেন্দ্র গাড়িতে থাকা চার যাত্রী নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের ৩ জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাসিন্দা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com