1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য আটক

হাবিবুর হাকিম চুয়াডাঙ্গা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে সন্ধ্যা ১৭:৪৫ ঘটিকায় জীবননগর উপজেলা  থানাধীন মনোহরপুর গ্রামস্থ মনোহরপুর ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন সাইকেল আরোহী পালাতক আসামী মোঃ বিলু (৫৫), পিতা-মৃত আইজেল মন্ডল, সাং-ধোপাখালী পশ্চিমপাড়া, থানা-জীবননগর’কে দাঁড়াতে বললে আসামির ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেল ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়।বাইসাইকেলের এর পিছনে থাকা প্লাষ্টিকের ক্যারেটের মধ্য হইতে তল্লাশি চালিয়ে ০২কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
জীবননগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই মনোহরপুর ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তা দিয়ে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে  ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পলাতক আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com