1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

তারেক রহমানের হাতেই সৃষ্টি হবে নতুন বাংলাদেশ : পুতুল

মোঃ জমশেদ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল বলেছেন তারেক রহমানের হাতেই সৃষ্টি হবে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (১৪ জুন) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু ও জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানীসহ ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফারজানা শারমিন পুতুল আরো বলেন, ‘দেশের মানুষ যেমন বিএনপিকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে এবং তারেক রহমানকে ভালোবাসে ঠিক তেমন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) এর মানুষ মরহুম ফজলুর রহমান পটলকে ভালোবাসে। আমি তার কন্যা হিসেবে বলছি আগামীতে বিএনপির হাতেই এই আসনের উন্নয়ন হবে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আগামী নির্বাচনে ফারজানা শারমিন পুতুলকে নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী করা হবে বলে জানান প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পত্নী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com