1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নসিমন ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু

Md Alamin
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে নসিমন ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন ইসলাম (১৪) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন ইসলাম দেবীগঞ্জ উপজেলার সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে। শাহিন পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যেও আইসক্রিম বিক্রি করছিলেন শাহিন। আলমনগর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি নসিমনের সঙ্গে তার ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক নসিমনটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com