1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

রঘুনাথপুর গ্রামে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

দেলোয়ার হোসেন যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্য ঘেরা এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান (৫২) তার স্ত্রী রেহানা খাতুন (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। বাড়ির পাশে ফাঁকা মাঠে পড়ে ছিলো স্ত্রীর মরদেহ, আর বাড়ির সামনে গাছে ঝুলছিলো স্বামী।  তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মৃত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম রেহেনা খাতুন। তারা রঘুনাথপুর গ্রামে বসবাস করতেন।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলাচিপে হত্যা করে এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে বিষয়টি নিয়ে নানান গুঞ্জন চলছে এলাকায়।

ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এই মৃত্যু নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, তাদের হত্যা করা হতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com