1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ

ধর্মদহে জলাবদ্ধতা সাত বছরের পুরোনো সমস্যা সমাধানে নেই টেকসই উদ্যোগ

ইবনে জুবায়ের সানজিদ দৌলতপুর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে জলাবদ্ধতা যেন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টানা সাত বছর ধরে গ্রামের প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বর্ষার মৌসুমে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।আজ (১৪ জুন) সকালে তোলা ছবিতে দেখা যায়, একাধিক যাত্রী জলমগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে চলাচল করছেন। কোথাও-কোথাও কাদাজলে পায়ে হেঁটে চলাই অসম্ভব হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো টেকসই পদক্ষেপ নেয়নি। পানি নিষ্কাশনের কোনো পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি—দিনের পর দিন। এর ফলে পরিবেশ দূষণ, মশার উপদ্রব এবং রোগবালাই বাড়ছে।
এলাকাবাসী জানান, রাস্তাটি শুধু উঁচু করলেই হবে না। আগে প্রয়োজন কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, তা না হলে উঁচু রাস্তা থেকে পানি ঢুকে পড়বে পাশের বসতবাড়িতে, এবং সমস্যা আরও বাড়বে।একজন ভুক্তভোগী বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু এমন উন্নয়ন নয় যাতে ভোগান্তি আরও বাড়ে। আগে ড্রেনেজ, তারপর রাস্তা সংস্কার।”স্থানীয়দের প্রশ্ন— “সাত বছর ধরে এমন সমস্যা চললেও কেন এখনো দীর্ঘমেয়াদি কোনো সমাধান নেওয়া হয়নি?” ধর্মদহের মানুষ চান—আপাত সমাধান নয়, এবার চাই স্থায়ী ও পরিকল্পিত উদ্যোগ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com