1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

মোঃ আবুসাঈদ ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আইনে মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com