1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ঝিনাইদহ শৈলকুপায় বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ

মোঃ তৌফিকুর রহমান রাজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার (১৫ জুন) রাতে মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সহ দুর্বৃত্তরা শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর  বাড়িতে হামলা চালায়। মনিরুল ইসলাম হিটু কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থক। পরে মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা একই উপজেলার হাকিমপু্র ইউনিয়নের খালকুলা গ্রামে ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা চালায়।
এসময় সিসি ক্যামেরা, বসতবাড়ির জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের নেতৃত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন ভল্টার ছেলে যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু দলবল নিয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, এধরনের ঘটনার কথা শুনেছি।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com