1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ঈদ আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় আহত ১ জন

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
নাগরপুর উপজেলার পাকুটিয়া  কলেজ মাঠে ০৮/০৬/২০২৫ তারিখে অনুষ্ঠিত ঈদ আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ জামিল আক্তার কাজল, সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হাওয়ার কিছু সময় পরেই আনুমানিক রাত ৯.০০ আচমকা সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে এতে গুরুতর আহত হন বেশ কিছু নেতাকর্মী। নিক্ষিপ্ত ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় নূরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, পাকুটিয়া ইউনিয়ন বিএনপি। জরুরীভাবে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 হামলার সাথে জরিত ব্যক্তিদের দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীসহ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ জোর দাবী জানান। এ বিষয়ে মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
 অভিযোগে বিবাদী (১) রবিন খান (২০), পিতা- শামীম খান। (২) সোহেল খান (২৫), (৩) সাকিব খান (১৯), উভয়ের পিতা- শহিদ খান। (৪) রকি খান (২৩), পিতা- শামীম খান। ও(৫) ইমরান খান (২৪), পিতা- বাবুল খান।
এ বিষয় কথা হয়  নাগরপুর অফিসার ইনচার্জ তিনি বলেন তদন্ত চলছে স্থানীয়ভাবে বসে মিমাংসা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com