1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ঢাবিতে ককটেল উদ্ধার ও বিস্ফোরণ: তদন্তে ছাত্ররাজনীতির ‘নিষিদ্ধ’ ছায়া

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অবস্থিত কাঠবাদাম গাছের নিচ থেকে সোমবার (১৬ জুন) সকালে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৬ জুন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নিরাপত্তারক্ষীরা ভবনের সামনে দুটি ওয়ানটাইম বক্সে সন্দেহজনক বস্তু দেখতে পান। একটিতে ছিল চারটি এবং অন্যটিতে দুটি ককটেল। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকাল ৯টার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, যেখানে ককটেল রাখা হয়েছিল, সেই স্থানে কোনো সিসিটিভি না থাকায় নির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আশপাশের ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে একই দিন ভোরে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সংলগ্ন আজিজ সুপার মার্কেটের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় ছাত্রলীগের একটি নিষিদ্ধ ঘোষিত অংশ ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে। মিছিলটি আজিজ সুপার মার্কেট থেকে কাঁটাবন মোড়ের দিকে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব ঘটনার পেছনে উদ্দেশ্যমূলকভাবে ক্যাম্পাস অস্থির করার চেষ্টার আশঙ্কা করা হচ্ছে। কারণ সোমবার সকালেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে ডাকসু নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হতে পারে।

ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com