1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মর্মান্তিক মৃত্যু

Roy Topon
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কাহারোল উপজেলার রামপুর জগন্নাথপুর এলাকার আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই এলাকার মোতালেব (৩৩)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার একেএম মহিব্বুল বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। ঘাতক পণ্যবাহী মিনি ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। এদিকে, সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com