1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ ককটেল বোমা সহ বিএনপি কর্মী আটক

rony ahammed
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে ৩টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। এছাড়া রাজ্জাকের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন খবরে রাতে পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। ওই সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল, গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু বলেন, ‘রাজ্জাক মোল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com