1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধকল্পে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে শহরের নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ বাজারের চার ব্যবসায়ীকে ৬ হাজার জরিমানা ও ২৩৩ কেজি পলিথিন জব্দ করা হয়।
 মঙ্গলবার (১৭ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ ব্যবহার রোধকল্পে জেলা সদরের ফরিদপুর নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ্ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করায় নিউমার্কেট ব্যবসায়ী অমল কুমার সাহা স্টোর, হাজী শরীয়াতুল্লাহ্ বাজারের হাবিব স্টোর, রেজওয়ান ট্রেডার্স ও স্বর্ণা ডিপো নামক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে আদালত। আটককৃত পলিথিন জেলা প্রশাসক এর কার্যালয়ের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।
বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ সুরক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রয়, বিপণন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com