1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মধুপুরে পল্লী চিকিৎসক কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

মোঃ হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

আজ (১৭ জুন,২০২৫) টাঙ্গাইল মধুপুর পৌরসভার আওতাধীন জটাবাড়ী মৌজার মোবাইল কোট পরিচালনা করা হয় এ সময় এক পল্লী চিকিৎসককে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। তিনি নিয়মিত অমান্য করে ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে লিখে আসছিলেন, যা গ্রহণের নির্দেশ শুধু এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তাররা দিতে পারেন। তিনি নিজের নামে প্রেসক্রিপশন প্যাড তৈরি করে চিকিৎসা দিচ্ছিলেন।এছাড়া একটি ফার্মেসির লাইসেন্স দিয়ে দুটি ফার্মেসি চালিয়ে আসছিলেন। যোগ্যতা নেই এমন ব্যক্তিকে ফার্মাসিস্টের কাজে নিয়োজিত করেছিলেন। এবং তার ফার্মেসি তল্লাশিকালে বেশি কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সকল অপরাধে পল্লীচিকিৎসক বিশ্বজিৎ বসুকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। সহযোগিতায় ছিল মধুপুর সেনাক্যাম্পের একটি দল। এরকম অভিযান কে, অনেক_ধন্যবাদ_জানান উপজেলা ভূমি অফিস মধুপুর। অভিযান পরিচালনাকালে উপস্থিতি দর্শকদের উদ্দেশ্যে মোবাইল কোড টিম জানান, এ ধরনের চিকিৎসক থেকে নিজেকে বিরত রাখবেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com