1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

M H K Jehad
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গত ১৮ জুন ২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ২০.০০ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়াস্থ মুজাহিদ ক্লাব মোড়ে সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক নিম্নোক্ত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়:
১. মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, মাতা: মোছাঃ জামিলা পারভীন রোজি,
ঠিকানা: বাসা- ৪৪৩/০১, পিএন রোড শিবরামপুর, ওয়ার্ড-০৫, থানা ও জেলা- পাবনা।
২. মোঃ মৃদুল হোসেন (২২), পিতা: অলিল মন্ডল, মাতা: মাসুরা খাতুন,
ঠিকানা: কাজিরহাটা কলোনী পাড়া, পোস্ট- সাতবাড়ীয়া, ইউনিয়ন- ধরমপুর, ওয়ার্ড-০১, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।
৩. রতন ইসলাম (২১), পিতা: জামাল মন্ডল, মাতা: রাহেলা খাতুন,
ঠিকানা: কাজীরহাটা কলোনি পাড়া, পোস্ট- সাতবাড়ীয়া, ইউনিয়ন- ধরমপুর, ওয়ার্ড-০১, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com