1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কয়রায় গাঁজাসহ আটক ১, ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মিঠুন কুমার মুন্ডা (২২)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের ভরত মুন্ডার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাচারীবাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক জানান, এ ঘটনায় মিঠুন কুমার মুন্ডার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, কয়রা থানা পুলিশ গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন নারানপুর গ্রামের শাহিনুর রহমান (৪০) ও ২নং কয়রা গ্রামের ফারুক গাইন (৩২)। তাদের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com