1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা অস্ত্র ও মাদক মামলার অভিযোগ

মোঃপারভেজ মুসারফ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত দমছের আলীর নাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি (পাতা) এর বিরুদ্ধে মিথ্যা অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতারের অভিযোগ উঠেছে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, পাতা দীর্ঘদিন ধরে বিএনপির একজন সক্রিয় এবং জনপ্রিয় সংগঠক হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি ইউনিয়নে একটি সাংগঠনিক নির্বাচনের নেতৃত্ব দেওয়ার পর থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ পরিবারের এবং দলের নেতাকর্মীদের।
তার পরিবারের দাবি, “পাতা রাজনৈতিকভাবে সক্রিয় ও জনপ্রিয় হওয়ায় কিছু মহল তার জনপ্রিয়তা নস্যাৎ করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে। তিনি কোনো অস্ত্র বা মাদকের সঙ্গে জড়িত ছিলেন না।”
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “সরকারি বাহিনীকে ব্যবহার করে কিছু অসাধু চক্র নেতাকর্মীদের দমন-পীড়নের ধারাবাহিক অংশ হিসেবে পাতাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্র বলছে, অভিযুক্তের বিরুদ্ধে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ জনগণের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com