1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সাতক্ষীরার সীমান্ত দিয়ে ফের ৬ জনকে পুশ-ইন

জি, এম নাজমুল আরিফ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ভারতের বোম্বে শহর থেকে আটক করে ফের ছয়জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ।

বুধবার (১৮ জুন) রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এরপর বিজিবি তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুশ-ইন হওয়া ছয়জনই বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। সেখানকার পুলিশ তাদের বোম্বের বিভিন্নস্থান থেকে আটক করে। পরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও একই সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি নারী-পুরুষকে পুশ-ইন করেছে ভারত। স্থানীয়রা বলছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের ঘটনা থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com