1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ধামইরহাটে পরীক্ষার প্রশ্নপত্র চুরির প্রতিবাদে মানববন্ধন

ছাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ধামইরহাট বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে শিক্ষার্থীরা “প্রশ্নফাঁস বন্ধ কর”, “শিক্ষায় দুর্নীতি চলবে না”, “আমরা ন্যায় বিচার চাই” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন  নওগাঁ জেলার এনসিপির  সদস্য আঃ রহমান , নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর  হোসেন আরাফ, ধামইরহাট উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা  মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন  প্রমুখ
বক্তারা বলেন, “প্রশ্নপত্র চুরি শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। এই চক্র ধরা না পড়লে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।” তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com