1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

পাঁচবিবিতে পুলিশের জালে ভুয়া ডিবি, শাহজাহান জেলহাজতে

আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ সফল অভিযানে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামে শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে শাহজাহান। তিনি নিজেকে ডিবি সদস্য দাবি করে বাড়িতে তল্লাশি চালান এবং এ সময় নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী সুপথ মালি পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় দণ্ডবিধির ১৭০ ও ৩৮০ ধারায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মাসুম ও সঙ্গীয় অফিসার এএসআই মো. সোহেল রানা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নূর মোহাম্মদ শাহজাহানকে আটক করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম জানান, “ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদকে আদালতে সোপর্দ করা হয়েছে।” পুলিশ আরও জানায়, শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় ভুয়া ডিবি পরিচয়ে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com