1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালী-কুয়াকাটা হাইওয়ে যেন মৃত্যুর ফাঁদ, মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তিন প্রাণ

MD. DHULAL MIA
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত।পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী। শনিবার দুপুর ১টার দিকে কেওয়াবুনিয়া কান রাস্তা নামক এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাস(ইকরা পরিবহন)নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। নিহতের স্থায়ী ঠিকানাঃ গ্রাম বলইবুনিয়া নলুয়াবাগী,গলাচিপা, পটুয়াখালী। জানা গেছে মা মোসাদ্দিকা একটি বাচ্চা জন্ম দেয়। বয়স মাত্র ২৪ ঘন্টা পার করেছে। মা অসুস্থ থাকায় তাকে নিয়ে অটোরিকশা করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় আটো এর সাথে ঢাকা থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই তার মা মোসাদ্দিকা, নানা ও বাচ্চার মায়ের দাদী শ্বাশুড়ি মারা যান। বাবা জাহিদুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন।
বাচ্চাটিকে বিকাল ৩ টায় SCANU তে ভর্তি করা হয়েছে। বাচ্চাটা অনেকক্ষণ পানির মধ্যে থাকায় ও মাথায় আঘাত পাওয়ায় ( Head Injure) তারও অবস্থা বেশি ভালো না। স্থানীয়রা অভিযোগ করেছেন, দ্রুত গতির বাস এবং নিরাপত্তাহীন অটোরিকশাগুলোর কারণে এই মহাসড়ক দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com