1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

পাবনার আমিনপুরে আশিক মন্ডল হত্যাকাণ্ডে ২ আসামি গ্রেফতার ২

Mahdi Hasan
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

পাবনার আমিনপুরে কিশোর আশিক মণ্ডল (১৭) কে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।  র‍্যাব সদর দফতরের সহায়তায় র‍্যাব-১২ (পাবনা) ও র‍্যাব-১০ (ফরিদপুর) যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) বিকালে রাজবাড়ীর হরিণবাড়িয়া চর থেকে ১ নম্বর আসামি সহিদ মৃধা (৩৬) এবং মাধবপুর বাজার এলাকা থেকে ৩ নম্বর আসামি সাগর মৃধাকে (১৯) গ্রেফতার করে। তারা দুজনেই আশিকের প্রতিবেশী। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।ঘটনার বিবরণ থেকে জানা যায়, পাবনার আমিনপুরে মায়ের ওপর অন্যায় হলে প্রতিবাদ করতে গিয়েছিল কিশোর আশিক মণ্ডল (১৭)। শান্তভাবে ক্ষমাও চেয়েছিল, তবু রেহাই পায়নি। নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে।ঘটনাটি ঘটে ১৭ জুন, আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। আশিকের বাড়ি শ্রীপুর (হঠাৎপাড়া) গ্রামে। স্থানীয়রা জানান, এক প্রতিবেশীর জমিতে গরু ঢুকে ফসল খায়। সেই দোষ তুলে দেওয়া হয় আশিকের মায়ের ঘাড়ে। প্রতিবেশী আরোফ মৃধা ও তার লোকজন আশিকের মাকে ঘরের ভেতরে ঢুকে মারধর করে।পরে আশিক বাড়ি ফিরে মায়ের ওপর হামলার কথা শুনে প্রতিবাদ করতে যায়। সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, ‘আমার মায়ের গায়ে হাত তুলেছেন কেন?’ সেখানেই সে নিজেও হামলার শিকার হয়। লাঠি, বাঁশ দিয়ে সবাই মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে আশিককে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় ১৮ জুন আশিকের ভাই নূর ইসলাম মণ্ডল আমিনপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় ১ নম্বর আসামি সহিদ মৃধা ও ৩ নম্বর আসামি সাগর মৃধাকে গ্রেফতার করে র‌্যাব।আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com