1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

Md Jake Ullah
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেরদৌসী খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের সৌলীসবলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী খাতুন মালেশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী মায়ের কাছে স্মার্ট ফোন চাইলে তার মা স্মার্ট ফোন না দিয়ে জরুরী প্রয়োজনে স্থানীয় বাজারে চলে যায়। বাজার থেকে এসে নিজ ঘরে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এসআই এখলাছুর রহমান বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com