1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বাকেরগঞ্জের কলসকাঠিতে গৃহবধূকে গলাকেটে হত্যায় বাবা ও ছেলে গ্রেফতার

মোঃ মানি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জে জমা জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ঘরে ঢুকে গৃহবধূ আসমা বেগমকে (৫৫) গলা কেটে হত্যা মামলার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । রবিবার (২২জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই)রফিকুল ইসলাম ।
নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী। আর গ্রেপ্তারকৃতরা হলেন এক‌ই গ্রাম কলসকাঠীর জালাল হাওলাদারে ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)।
পুলিশ সূত্রে জানা যায় জমা জমিকে কেন্দ্র করে
নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদার গং দের ঝগড়া হয়।এর জের ধরে গত মঙ্গলবার (১৭ জুন) মাগরিবের নামাজের দিকে আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় আসামিরা। ওই সময় আসমা বেগমের  পরিবারের সদস্যরা বাহিরে ছিলেন ।
নিহতর স্বজনদের কাছ থেকে জানা যায় স্বামী আবুল হোসেনকে মোবাইল ফোনে তার স্ত্রী আসমা বেগম শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান ।পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার (১৮ জুন) নিহত আসমা বেগমের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৯
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন, মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পাঁচ দিনের মাথায় মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com