1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে রোববার (২২ জুন) রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ৬ সদস্যের ডাকাতদল প্রবেশ করে। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এরমধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com