1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মেয়েকে নিখোঁজ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা; দাবি প্রতিপক্ষের

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চর জায়গীর গ্রামের প্রবাসী রেজাউল করিম বাবুর মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের মেয়ে গত ১৮ জুন নিখোঁজ হওয়ার সংবাদ বিভিন্ন সোসাল মিডিয়ায় প্রচার করে। এলাকাবাসী মেয়ের পরিবারকে থানা পুলিশ করতে বললে তারা জানায় মেয়ের বাবা রেজাউল করিম বাবু বিদেশ থেকে আসলে তারা ব্যবস্থা নিবে।
নিখোঁজের খবর পেয়ে মেয়ের বাবা রেজাউল করিম বাবু প্রবাস থেকে দেশে চলে আসেন ।
এরপর গত ২১ শে জুন সকালে বাশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রীজের উপরে মেয়েটাকে পাওয়া গেছে মর্মে খবর আসলে কালকিনি থানা পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় মেয়ের বাবা রেজাউল করিম বাবু সাংবাদিকদের জানায় জমাজমি নিয়ে বিরোধ থাকায় প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন।
এর জের ধরে,আজ ২৩ জুন, ২০২৫ ইং তারিখ সকাল ১১টার সময় কালকিনি প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেন প্রতিপক্ষ কহিনুর বেগম। তিনি বলেন জমি-জমা নিয়ে প্রতিবেশী রেজাউল করিম বাবুদের সাথে দীর্ঘদিন মামলা মোকদ্দমা চললেও গত ১৯ অক্টোবর ২০২১ ইং তারিখে আমরা রায় পাই। এর পর তারা আদালতে আপিল করায় মামলাটি চলমান রয়েছে।

কহিনুর বেগম বলেন, প্রতিপক্ষ রেজাউল করিম বাবু বিভিন্ন মাধ্যমে আমাকে জমির মামলার মিমাংসা হতে বলেন। আমি মিমাংসা হতে না চাইলে সে বিদেশ থেকে দেশে আসবে বলে মেয়েকে নিখোঁজের নাটক সাজিয়ে আমাদের হয়রানী করার চেষ্টা চালাচ্ছে। এই হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com