1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেফতাররা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের এরশাদুল আলম। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com